বৃহস্পতিবার, ০১:৫৫ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মালয়েশিয়ায় পৌঁছেই নেচে উঠলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মালয়েশিয়ায় রোববার (২৬ অক্টোবর) পা রেখেই এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তাকে স্বাগত জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন একদল স্থানীয় শিল্পী। তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নিজেই নেচে ওঠেন ট্রাম্প।

তার মুষ্টি উঁচিয়ে নাচের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের এই নাচ গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।হোয়াইট হাউসও বিষয়টি তুলে ধরতে দ্বিধা করেনি। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন।

আল জাজিরা জানিয়েছে, রোববার কুয়ালালামপুর বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। গত জুলাইয়ে দুই প্রতিবেশী দেশের সীমান্তে সংঘর্ষের পর এই চুক্তি হচ্ছে।

এ ব্যাপারে নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে গ্রেট পিস ডিল আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com