মঙ্গলবার, ১০:৪৬ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেমন একাদশ নিয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছে পাকিস্তান। ওমানকে উড়িয়ে দিয়েছে ৯৩ রানের বিশাল ব্যবধানে। তবে আজ তাদের ভারত পরীক্ষা। আজ জিতলে গ্রুপ শ্রেষ্ঠত্বও নিশ্চিত হয়ে যাবে তাদের।

তবে তার চেয়ে বড় বিষয়, পাকিস্তান শেষ পাঁচ ম্যাচে ভারতকে হারাতে পারেনি। আজ জিতলে সে খরাও কাটাতে পারে সালমান আলী আঘার দল।

এই ম্যাচে পাকিস্তান দল তাদের একাদশে একটি পরিবর্তন আনতে পারে। ওমানের বিপক্ষে ম্যাচে পাকিস্তান নেমেছিল হারিস রউফকে ছাড়াই। ভারতের বিপক্ষে আজকের ম্যাচে তিনি দলে ফিরে আসতে পারেন।

তবে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট আছে একটু দ্বিধায়। ওমান ম্যাচে বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম দুজনেই বেশ ভালো পারফর্ম করেছেন। তার ওপর দুবাইয়ের উইকেটও বেশ ধীরগতির।

যদিও ভারতের মিডল অর্ডার স্পিনের মোকাবিলা করে বেশ দক্ষ হাতে। তার ওপর রান দিলেও শেষ দুই বছরে স্পিনারদের চেয়ে পেসাররাই উইকেট তুলে নিয়েছেন বেশি। এই সময় এখানে ৪৪১ উইকেটের ২৭৭টিই পেসাররা দখল করেছেন।

এতসব সমীকরণ মাথায় রেখে হয়তো মুকিমকে বিশ্রাম দিতে পারে ম্যানেজমেন্ট। কারণ এই দলে অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুবদের উপস্থিতি আছে, যারা স্পিনটা মন্দ করেন না।

এই এক হারিস রউফ বাদে একাদশে আর পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। বাকি দল থাকতে পারে আগের ম্যাচের মতোই।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com