বৃহস্পতিবার, ০৪:২৩ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতে

প্রেমের টানে তামিলনাড়ু থেকে বরিশাল, তবুও মিলল না ভালোবাসা

মোঃ শামীম হোসেনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৩০ বার পঠিত

প্রেমের টানে ভারতের তামিলনাড়ু থেকে বরিশালে আসেন নৃত্যশিল্পী প্রেমকান্ত। প্রেমিকার সঙ্গে দেখাও হয়েছিল। দেখা হওয়ার পরদিনই যোগাযোগ বন্ধ করে দেয় প্রেমিকা। অনেক চেষ্টা করেও সন্ধান না পেয়ে দেশে ফিরে গেছেন তিনি।

ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের বরিশালে এসে প্রেমিকাকে পথে প্রান্তরে খুঁজে বেড়াচ্ছেন। শিকার হয়েছেন মারধরেরও। থাকতে হয়েছে বরিশালে এয়ারপোর্ট পুলিশের কাছেও।

প্রেমকান্ত জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ড্যান্স দেখে প্রেমে পড়েন সরকারি বরিশাল মহিলা কলেজের এক ছাত্রী। তিন বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হয়। প্রেমিকাকে একনজর দেখার জন্য তামিলনাড়ু থেকে ২৪ জুলাই বাংলাদেশের বরিশাল নগরীতে আসেন তিনি। ২৫ জুলাই বরিশালের সরকারি মহিলা কলেজে তাদের দেখা হয়। এরপর তারা দুপুরের এক সঙ্গে খাবার গ্রহণ করেন। একদিন পর তিনি জানতে পারেন- এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তার প্রেমিকার। এরপর হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয় তার প্রেমিকা।

প্রেমকান্ত বলেন, ‘প্রেমিকা আমকেই ভালোবাসে। তা না হলে আমাকে বরিশাল আসতে বলতো না। দেখা হলে আবারও আমার জীবনে ফিরে আসবে সে।’

বাংলাদেশে যখন একের পর এক বিদেশি তরুণ-তরুণীদের প্রেমের সফল পরিণয়ের কথা মিডিয়াগুলো ফলাও করে প্রচার করছে, তখন প্রেমকান্তের এই কাহিনী ভিন্ন আবহের জন্ম দিয়েছে। নিজ দেশ ভারতের তামিলনাড়ুতে ফিরে যাবার আগে প্রেমকান্ত তার প্রেমিকার দেখা পেতে চান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com