বুধবার, ০১:১৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

এশিয়া কাপে ৩ বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পঠিত

ঢাকায় অনুষ্ঠিত সবশেষ এসিসি সভায় ভারত যোগ দেওয়ায় টুর্নামেন্টটি নিয়ে কেটেছে শঙ্কা। এরই মধ্যে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়ে দিয়েছে, আঞ্চলিক এই টুর্নামেন্টে বরাবরের মতো একই গ্রুপে পড়তে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এমনকি তিনবার দেখা হওয়ার সুযোগ আছে দেশ দুইটির সামনে।

প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ১০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে, সুপার ফোরে এবং পাকিস্তান-ভারত উভয় দল সফল হলে তাদের দেখা হতে পারে ফাইনালে।

টি-টোয়েন্টি ফরম্যাটে এবার ৮টি দল এশিয়া কাপে মুখোমুখি হবে। মূলত, আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এটি।

ভারত ও পাকিস্তানের এক গ্রুপে থাকার খবর এমন এক সময় বেরোল, যখন তাদের রাজনৈতিক সম্পর্ক সাপে-নেউলে। উত্তেজনা ছড়িয়ে পড়ে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসেও (ডব্লিউসিএল)। পরে কর্তৃপক্ষ তাদের ম্যাচ বাতিল করে। ভারতের সাধারণ জনগণের তোপের কথা বিবেচনা থেকে ম্যাচ খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেন সুরেশ রায়না, ইরফান এবং ইউসুফ পাঠান এবং শিখর ধাওয়ানের মতো ক্রিকেটাররা।

চলতি বছরের এপ্রিলে পেহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ পরিস্থিতি বন্ধ হলেও উত্তেজনা রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com