শনিবার, ০২:০০ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ইরানের আদালত ভবনে হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

দক্ষিণ-পূর্ব ইরানের একটি বিচার বিভাগ ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। আহত হয়েছেন ১৩ জন। তবে সংখ্যাটি প্রাথমিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল ও রয়টার্স জানায়, দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বিচার কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন তিন বন্দুকধারীও। বন্দুকধারীদের নিহতের বিষয়টি ধোঁয়াশায় ঘেরা। কিছু সূত্র বলছে, হামলার পর তারা নিজেরা আত্মহত্যা করেছেন।

পৃথকভাবে সরকারি আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের আঞ্চলিক সদর দপ্তর হামলার সময় তিন হামলাকারী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরির মতে, হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। দালিরি বলেন, হামলাকারীরা ভবনে একটি গ্রেনেড ছুড়ে মারে। যার ফলে ভেতরে থাকা বেশ কয়েকজন নিহত হয়। তাদের মধ্যে এক বছরের শিশু এবং শিশুটির মাও ছিলেন।

ইরানি গণমাধ্যমের মতে, পাকিস্তানে অবস্থিত কিন্তু ইরানেও সক্রিয় একটি বালুচ জিহাদি গোষ্ঠী জাইশ আল-আদল (আরবি অর্থ ‘বিচার বাহিনীর সেনা’) এই হামলার দায় স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com