সোমবার, ০৫:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ভোলার ১০ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে বৃষ্টির পাশাপাশি উত্তাল মেঘনা ও তেঁতুলিয়া নদী। জোয়ারের পানির উচ্চতা বিপৎসীমার ১৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সাত উপজেলার অন্তত অর্ধশতাধিক চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শুক্র ও শনিবার (২৫ ও ২৬ জুলাই) টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় ভোলার সদর উপজেলার রাজাপুর, ভেলুমিয়া, ভেদুরিয়া, কাচিয়া, দৌলতখান উপজেলার মদনপুর, মেদুয়া, ভবানিপুর, তজুমদ্দিনের মলংচরা ও সোনাপুর এবং মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

নদীতে অস্থিরতার জন্য ভোলা থেকে লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, হাতিয়া-মনপুরাসহ মোট ১০টি রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহণ পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে।

ইলিশা ফেরিঘাটের দুইটি গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। ফলে ফেরি ও যাত্রী পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়েছে। জোয়ারে লো গ্যাংওয়েতে কোমর সমান এবং হাই গ্যাংওয়েতে হাঁটু সমান পানি উঠছে। মেঘনার ঢেউয়ের আঘাতে সদর উপজেলার শিবপুর, তজুমদ্দিনের স্লুইসগেট এবং চরফ্যাশনের খেজুরগাছিয়াসহ অন্তত ৬টি স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

ভোলা আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভোলাসহ উপকূলীয় অঞ্চলে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। এজন্য পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com