শুক্রবার, ০৩:৫৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রাইভেটে যাওয়া হলো না কলেজছাত্রী মিশুর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২৪৯ বার পঠিত

প্রাইভেটে যাওয়া হলো না কলেজছাত্রী মিশু রানী দেবী পলির (১৮)। দ্রুতগামী লরি কেড়ে নিয়েছে তার প্রাণ। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহত পলি দেবনাথ মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূয মোহন দেব নাথের মেয়ে ও নিজামপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী।

পুলিশ লরির চালক ও সহকারীকে আটক করেছে। আটক চালকের নাম শাহজাহান শেখ (৪৯)। তিনি ঢাকা দক্ষিণ সিটির মাতুয়াইল যাত্রাবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। চালকের সহকারী মো: লিমন ঝালকাঠি জেলার রাজাপুর থানার দক্ষিণ তারাঘনিয়া এলাকার শহিদ হাওলাদারের ছেলে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: কোহিনুর জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় কলেজছাত্রী পলি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি এবং লরির চালক ও সহকারীকে আটক করতে সক্ষম হই। তারা এখন থানা হাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com