বুধবার, ১০:৩৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

সংগীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৪৫ বার পঠিত

কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার রাত ১২টা ৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

আজ রোববার হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বেশ কিছুদিন ধরে নির্মলা মিশ্র অসুস্থ ছিলেন। পাঁচ বছর ধরে তিনি হাসপাতাল আর বাড়িতে বারবার চিকিৎসা নিয়েছেন। তিনবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

নির্মলা মিশ্রের একমাত্র ছেলে শুভদীপ দাশগুপ্ত জানান, চোখের সামনেই মা চলে গেলেন। ২০১৫-তে সেরিব্রাল অ্যাটাক হয়। তার পর থেকেই শরীরের একটা পাশে পক্ষাঘাত। তখন থেকেই বিছানায় পুরো শোওয়া থাকতেন মা। ২০১৮ থেকে ২০২২—এই চার বছর হাসপাতাল আর বাড়ি করেছে। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট। তার পর রাতে সব শেষ।

তিনি আরও জানান, মৃত্যুর পর তার দেহ রাতেই দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে রাখা হয়। সেখান থেকে রোববার সকালে তার দেহ নিয়ে আসা হবে দক্ষিণ কলকাতার চেতলার নিজ বাসভবনে। সেখানে শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় দেহ রাখা হবে রবীন্দ্র সদনে।

সেখানে কলকাতার বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য সংগীত একাডেমি ভবনে। তারপর সেখান থেকে দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে, বলেন শুভদীপ দাশগুপ্ত।

নির্মলা মিশ্র দ্বৈত গান গেয়েছেন বাংলার প্রখ্যাত শিল্পী মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শিপ্রা বসুসহ অন্য শিল্পীদের সঙ্গে। ১৯৭৬ সালে মহানায়ক উত্তম কুমারের একটি গীতিনাট্যেও তিনি অংশ নেন।

অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই সংগীতশিল্পী। তার কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে-‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘আমি তো তোমার চিরদিনের হাসি-কান্নার সাথী’, ‘ও তোতা পাখি রে’ আবেশে মুখ রেখে প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com