বৃহস্পতিবার, ০৯:১৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২১৬ বার পঠিত

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে অন্তত চারজন শিশুও রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, ‘পরিস্থিতি এখনও ভয়াবহ। আমরা এখনও তল্লাশি আর উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

বুধবার ও বৃহস্পতিবার টানা ভারি বৃষ্টিতে কেন্টাকির পূর্বাঞ্চলে বহু বাড়িঘর ভেসে যায়, রাস্তাঘাট পানিতে ডুবে যায়। নদী উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে।

পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে অ্যাপলাচিনের কয়লা খনি অঞ্চলে বাড়ি ও গাড়ি থেকে কয়েক ডজন মানুষকে উদ্ধার করে।

স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, বন্যার পানি বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে, রাস্তাগুলোকে দেখাচ্ছে নদীর মতো।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ডিয়েন ক্রিসওয়েলকে নিয়ে হেলিকপ্টারে করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দেখে আসার পর বেসিয়ার জানান, শত শত বাড়ি, খেলার মাঠ, পার্ক, ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে ডুবে আছে। পরিস্থিতি এতটা খারাপ হতে পারে, আমার ধারণাতেও ছিল না। আমাদের মধ্যে এরকম কেউ দেখেছেন বলে আমার মনে হয় না।

খাড়া পাহাড় এবং সংকীর্ণ উপত্যকার কারণে কেন্টাকিতে বৃষ্টির সময় পাহাড়ি ঢল নতুন নয়। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এর তীব্রতা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com