বুধবার, ১০:১৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

লোকসংগীতের সাধক মুস্তাফা জামান আব্বাসী আর নেই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১১ বার পঠিত

বহুমাত্রিক ব্যক্তিত্ব লোকসংগীতের সাধক মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। তিনি একাধারে কণ্ঠশিল্পী-সুরকার-গীতিকার-সঙ্গীত পরিচালক-প্রবন্ধকার-ঔপন্যাসিক-গবেষক- সম্পাদক-সংগ্রাহক-উপস্থাপক-সমাজসেবক ও ব্যবসায় নির্বাহী ছিলেন।

আজ শনিবার বনানির একটি হাসপাতালে সকাল ৬টা তিনি মারা যান।

পারিবারিক সুত্রে জানা গেছে, আজ বাদ জোহর গুলশান ২-এর আজাদ মসজিদে প্রখ্যাত এ সঙ্গীত শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে।

মোস্তফা জামান আব্বাসী উপমহাদেশের এক প্রখ্যাত সঙ্গীত পরিবারের সন্তান। পিতা আব্বাস উদ্দীন আহমেদ পল্লীগীতি সম্রাট। ইসলামী গান, ভাওয়াইয়া, ভাটিয়ালি ইত্যাদি সঙ্গীত সাধনায় তিনি ছিলেন অনন্য সাধারণ শিল্পী। এদেশের পল্লীসঙ্গীতকে তিনিই প্রথম বিশ্বের দেশে দেশে জনপ্রিয় করেছেন। তার সুরেলা সঙ্গীতে মুগ্ধ হয়েছেন মহাচীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইসহ বিশ্ববরেণ্য অনেক রাষ্ট্রনায়ক। চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালি গানের জনপ্রিয় শিল্পী। বড় ভাই বিচারপতি মোস্তফা কামাল দেশবরেণ্য আইনবিশারদ হলেও সঙ্গীত-সংস্কৃতির সমজদার মোস্তফা কামালের কন্যা নাশিদ কামালও একজন বরেণ্য শিল্পী। বোন ফেরদৌসী রহমান দেশের প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভার সঙ্গীতজ্ঞ হিসেবে সমাদৃত।

মোস্তফা জামান আব্বাসী ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে ৮ ডিসেম্বর ১৯৩৬খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কাল কলকাতায় কাটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com