বৃহস্পতিবার, ১১:০৯ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৯ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষারপাত এবং হিমশীতল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের ফলে টেক্সাসের মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমনকি দক্ষিণ-পশ্চিম লুইজিয়ানায়ও প্রথমবারের মত তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ফ্লোরিডাতেও রেকর্ড তুষারপাত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, চরম ঠাণ্ডার কারণে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টেক্সাসের অস্টিনে দুইজন, এবং জর্জিয়া ও মিলওয়াকিতে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনলাইন ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকালে যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ ১ হাজার ৬০০’র বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং ১ হাজার ৭৬৫ ফ্লাইটে বিলম্ব হয়েছে।

এদিকে, দেশটির উত্তরাঞ্চলীয় নিউইয়র্ক রাজ্যের কিছু অংশে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল সোমবার পশ্চিম নিউইয়র্কের এক ডজন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

গত মঙ্গলবার জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, উপসাগরীয় উপকূলে ঐতিহাসিক তুষারপাত হতে পারে। পূর্ব টেক্সাস থেকে শুরু করে পশ্চিম ফ্লোরিডার পানহ্যান্ডেল পর্যন্ত প্রতি ঘণ্টায় এক ইঞ্চি বা তারও বেশি তুষারপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com