সোমবার, ০৭:৫৮ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পঠিত

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করে শ্রীলঙ্কা। শঙ্কা জাগে হোয়াইটওয়াশ হওয়ার। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে লঙ্কানরা। ১৪০ রানের বিশাল ব্যবধানে হারলেও ২-১ এ সিরিজ জিতে নিয়েছে কিউইরা।

শনিবার (১১ জানুয়ারি) অকল্যান্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। এ দিন ব্যাট হাতে ঝলক দেখান পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, জানিত লিয়ানাগে। এই তিন ব্যাটারের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

পাথুম নিশাঙ্কা ৪২ বলে ৬৬, কুশল মেন্ডিস ৪৮ বলে ৫৪ ও জানিত লিয়ানাগে ৫২ বলে ৫৩ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি নেন ৪টি উইকেট।

২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মার্ক চাপম্যান ছাড়া নিউজিল্যান্ডের আর কেউই দাঁড়াতে পারেননি। প্রথম ছয় ব্যাটারের বাকি সবাই ফেরেন এক অঙ্কের ঘরে। ২১ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। ৭৭ রানে পড়ে তাদের ৭ উইকেট।

একা দলকে টেনে দেড়শো পর্যন্ত নিয়ে যান চাপম্যান। শেষ পর্যন্ত ২৯ ওভার ৪ বলে ১৫০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। চাপম্যান করেন ৮১ বলে ৮১ রান। শ্রীলঙ্কার পক্ষে আসিতা ফার্নেন্দো, মাহেশ থিকসানা ও জানিত লিয়ানাগে নেন ৩টি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com