রবিবার, ০৪:৫১ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব: হোয়াইট হাউস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘সম্ভব’ বলে জানিয়েছে হোয়াইট হাউস।

মূলত আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্প।

শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউস বলেছে, ‘গাজায় চলমান সংঘাত শেষ করার এবং সেখানে আটক বন্দিদের মুক্তির জন্য চুক্তি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই সম্ভব। ’

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক পয়েন্টম্যান ব্রেট ম্যাকগার্কের কথা উল্লেখ করে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা মনে করি এটা সম্ভব, কিন্তু কঠোর পরিশ্রম ছাড়া হবে না।  যেমনটা আমি বলেছি, ব্রেট এখনও দোহাতেই আছেন।  তিনি এখনও খুব কঠোর পরিশ্রম করছেন। ’

কিরবি আরও বলেন, ‘এটি (যুদ্ধবিরতি চুক্তি) তার এবং পুরো জাতীয় নিরাপত্তা দলের মনোযোগের কেন্দ্রে রয়েছে। এটি এমন কিছু যা আমরা  খুব বেশি করে সম্পন্ন করতে চাই।  এটি আমরা শুধুমাত্র যে অফিস ছাড়ার আগে সম্পন্ন করতে চাই তা-ই নয়, এটি করা প্রয়োজন।  কারণ যারা সেখানে অনেকদিন ধরে বন্দি হয়ে আছে তাদের জন্য প্রতিটি দিনই অনিশ্চয়তার দিন, শোকের দিন। ’

তিনি বলেন, ‘তাই শুধুমাত্র এটির ওপর ভিত্তি করে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে চান প্রেসিডেন্ট নিজেও এবং আমরা বিশ্বাস করি এটি সম্ভব, কিন্তু আবারও বলছি— অতিরিক্ত ছাড় দেওয়ার মানসিকতা এবং কঠোর পরিশ্রম ছাড়া এটি সম্ভব হবে না। ’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তি নিয়ে চলমান আলোচনার জন্য ম্যাকগার্ক বর্তমানে কাতারের রাজধানী দোহায় রয়েছেন। এছাড়া বন্দি বিনিময় চূড়ান্তকরণ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে কাতার এবং মিশরের মধ্যস্থতায় হামাসের পুনরায় পরোক্ষ আলোচনা শুরু করতে শুক্রবার ইসরাইলের একটি প্রতিনিধি দলও দোহায় গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com