শনিবার, ১২:৪২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও অন্য অস্ত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অবৈধ অস্ত্রসহ আটক ব্যক্তির নাম আল-রিয়াদ (৩০)। তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার রানীনগর সাধুরমোড় এলাকার নাজিরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মো. নাজমুস সাকিব বলেন, দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, একটি লোহার হাতুড়ি, একটি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় মহানগরের বোয়ালিয়া থানার রানীনগর সাধুরমোড় এলাকার আল-রিয়াদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তার ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com