অভিযোগ, তাঁর কাছে স্লিপার শ্রেণির টিকিট থাকা সত্ত্বেও তিনি ট্রেনের সংরক্ষিত এসি কামরায় উঠে পড়েন। এ নিয়ে শুরু হয় বচসা।

পরে জানা যায়, ট্রেনে বচসায় জড়ানো ব্যক্তি অভিনেত্রী নন; তিনি ঠাণের বাসিন্দা একজন মডেল।
নামবিভ্রাটের কারণে সাময়িকভাবে আলোচনায় এলেও অভিনয়জগতে অন্তরার পরিচিতি বেশ পুরোনো।
এরপর ক্রাইম ও অ্যান্থলজি ঘরানার বেশ কিছু ধারাবাহিকে কাজ করেন অন্তরা। ‘সাবধান ইন্ডিয়া’, ‘লাল ইশ্ক’ এবং ‘গুমরাহ্: এন্ড অফ ইনোসেন্স’-এর মতো জনপ্রিয় সিরিজেও অভিনয় করেছেন তিনি।
বড় পর্দায় তাঁর অভিষেক হয় ‘দ্য শৌকীন্স’ সিনেমার মাধ্যমে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অতিথি চরিত্রে দেখা যায় তাঁকে। পরে ‘বড় বহু’ ধারাবাহিকে পিঙ্কি অহলাওয়তের চরিত্রে অভিনয় করেন। ‘রাগিনী এমএমএস রিটার্নস’ দ্বিতীয় সিজনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ২০২৫ সালের ‘দ্য লাস্ট শো’।
অভিনয়ের পাশাপাশি নাচের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক অন্তরার। তিনি প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী। প্রায় ১৫ বছর ধরে কত্থক শেখার সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা যায়। কলকাতায় বিভিন্ন সময়ে মঞ্চে কত্থক পরিবেশনও করেছেন তিনি। পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেরও প্রশিক্ষণ নিয়েছেন। মডেল হিসেবেও কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞাপনে।
কলকাতার এক বাঙালি পরিবারে জন্ম অন্তরার। বিনোদনজগতে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ২০১৩ সালে বাবা-মায়ের সঙ্গে মুম্বাই পাড়ি দেন তিনি। সেখানে স্নাতক পর্যায়ে পড়াশোনায় ভর্তি হলেও টেলিভিশনের কাজের ব্যস্ততার কারণে পড়াশোনা আর বেশি দূর এগিয়ে নিতে পারেননি বলে জানা যায়।
এদিকে ট্রেনে বচসার ঘটনায় যে মডেলকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি পরে জামিনে মুক্তিও পেয়েছেন। আর নামবিভ্রাটের কারণে সাময়িক আলোচনায় এলেও টেলিভিশন অভিনেত্রী অন্তরা ব্যানার্জির বিরুদ্ধে ওই ঘটনায় কোনো অভিযোগ নেই।