শনিবার, ১২:৪৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় আহত জবি শিক্ষার্থীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৯৫ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আব্দুল্লাহ মামুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, আব্দুল্লাহ মামুন টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহেশমারা ইউনিয়নে বাসিন্দা ও জবির সমাজকর্ম বিভাগের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার পাঁচ বছর বয়সে বাবা মারা যান। ফলে তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

গত ৯ ই জুলাই তার নিজ জেলা টাঙ্গাইলে মোটরসাইকেলে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত প্রাপ্ত হন এবং ব্রেইন ড্যামেজ হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার চিকিৎসা চলছিল।

এদিকে আব্দুল্লাহর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে।

এ প্রসঙ্গে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা বলেন, আব্দুল্লাহর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের সাথে সর্বক্ষণ যোগাযোগ করছি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com