বৃহস্পতিবার, ১২:৫৭ পূর্বাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান: অপরাধমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড গৌরনদী উপজেলা প্রশাসনের জনসচেনতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত  আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উজিরপুরে আটিপাড়ায় ফের সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত  চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ১৫,৮২৩ কোটি টাকা এয়ারবাস থেকেও ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে একযোগে ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি

ঠিকানাবিহীন-শুভ্রা নীলাঞ্জনা

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৫৬ বার পঠিত

ঠিকানাবিহীন

             -শুভ্রা নীলাঞ্জনা

 

এত প্রেম তো চাইনি কভু
তোমার কাছে প্রভু
এত প্রেম তবে কেন দিলে আমায়
দিন ,মাস ,বছর পেরিয়ে বসে থাকি
তাঁর দুর্নিবার ছায়ায় ।

আমায় তুমি অশেষ দিয়েছ
নিঃস্ব করেছ নিরলস প্রেমে ।
আলগা করো খানিক প্রেম
বিলাও যারে তারে ।

এ ভার বহিবার শক্তি কি দিয়েছ আমারে ?
তাহলে মিছে কেন জড়িয়ে রাখো
ছুতোয় নাতায় তাঁহারে !
ভুলেছি তাকে খুব যত্ন করে
এবার ফেরাও তুমি আমারে ।

ফিরে যেতে চাই ঠিকানাবিহীন পথে
যে পথে গেলে খোঁজে পাবনা কেউ কাহারে ।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com