বৃহস্পতিবার, ০৯:০২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

কক্সবাজার সৈকতে ভেসে এলো নিখোঁজ ২ শিশুর লাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৬০ বার পঠিত

কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট ও নাজিরারটেক পয়েন্টে দুই শিশুর লাশ ভেসে এসেছে। গতকাল সোমবার দিবাগত রাতে লাশ দুটি উদ্ধার করেন সৈকতের লাইফগার্ডের কর্মীরা। এর আগে গতকাল বিকেল থেকে ওই দুই শিশু নিখোঁজ ছিল।

নিহত শিশুরা হলো- কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়ার মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে মো. রিয়াদ (৬)।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, সমুদ্রের তীরেই জায়েদ ও রিয়াদের বাড়ি। গতকাল বিকেলে জোয়ারের পানিতে নেমে দুই শিশু খেলছিল। সম্ভবত বড় ঢেউয়ের ধাক্কায় তারা ভেসে যায়। বিকেলের পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দিবাগত রাত একটার দিকে জোয়ারের পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখা যায়।

জেলা প্রশাসনের নিয়োগ করা বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, গভীর রাতে সাগরের দুটি পয়েন্টে লাশ ভাসতে দেখে লাইফগার্ডের কর্মীদের খবর দেওয়া হয়। পরে তারা সমুদ্র থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন। প্রশাসনের অনুমতি নিয়ে পরে লাশগুলো দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে একই দিন বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় তানভিরুল হক (১৪) নামের এক স্কুলছাত্র। ঘটনার প্রায় ৪০ মিনিট পর লাইফগার্ডের কর্মীরা মুমূর্ষু অবস্থায় তানভিরুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com