শুক্রবার, ১১:০৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১০০ কিমি হাঁটতে হাঁটতে সিকিম থেকে বাঘ গেল ভুটানে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১২৫ বার পঠিত

বাঘমামার মতিগতি বোঝা সত্যিই বড়ই দুষ্কর। তবে এবার যে ডোরাকাটা বাঘের কথা জানা গেছে তা পুরোপুরি অদ্ভূত। ট্র্যাপ ক্যামেরার ছবি দেখে ভারতের বনদফতরের অভিজ্ঞ কর্মকর্তাদের ধারণা, এ বাঘটিকেই আগে দেখা গিয়েছিল সিকিমের পাঙ্গোলাখার জঙ্গলে। আর ওই বাঘকেই এবার দেখা গেছে ভুটানের সামতসে জেলায়। এখানেই প্রশ্ন বাঘটি এই ১০০ কিলোমিটার পথ এলো কিভাবে? তাছাড়া মাঝে পড়ে নদী। সেই নদীও পেরিয়ে গিয়েছে বাঘ। সব মিলিয়ে বাঘের এই দীর্ঘ পথ অতিক্রমকে ঘিরে ইতিমধ্য়েই অনেকের নজর কেড়েছে।

১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ভুটানে একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছিল। সেখানেই বাঘের এই ভ্রমণবৃত্তান্তের কথা সামনে আসে।

ওই সময় সিকিম ও ভুটানের ফরেস্ট অফিসাররা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ছবি পরস্পরের মধ্যে শেয়ার করেন। এরপর যে বাঘের ছবি দেখা যায় তাতে তারা অনেকটাই বুঝতে পারেন যে সিকিম আর ভুটানের বাঘটি একই। কারণ বাঘটির শরীরের নিচের দিকে যে ডোরাকাটা দাগ দেখা গিয়েছিল সেটা দেখেই তারা অনেকটাই নিশ্চিত হয়ে যান যে এ বাঘটি একই বাঘ।

এদিকে পাঙ্গোলাখাতে ট্র্যাপ ক্যামেরায় যে ছবিটি দেখা গিয়েছিল সেটা ফেব্রুয়ারি মাসে ধরা পড়েছিল। আর সামতসিতে যে ছবি ধরা পড়েছে সেটা এপ্রিল মাসে। দুই জায়গার মধ্যে দূরত্ব প্রায় ১০০ কিমি। জঙ্গলের মধ্য়ে দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গা থেকে অপর জায়গায় চলে এসেছে বাঘ।

এটা বোঝা গিয়েছে যে পাঙ্গোলাখা অভয়াবণ্য থেকে ভুটানের সামতসে জেলার জঙ্গল পর্যন্ত বাঘের আনাগোনা রয়েছে। ভারত ও ভুটানের মধ্যে রয়াল বেঙ্গল টাইগারের যে করিডোর যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে। সাউথ এশিয়া ওয়াইল্ড লাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্ক আয়োজিত কাউন্টারিং ওয়াইল্ডলাইফ ট্রাফিকিংবিষয়ক আন্তর্জাতিক কর্মশালার আলোচনায় এই করিডরের বিষয়টি বার বার উঠে এসেছে।

পাহাড়ের অনেকটা উঁচুতে রয়েছে এই বাঘের ডেরা। সমুদ্রপৃষ্ঠ থেকে উত্তর সিকিমের পাকিয়ং জেলায় পাঙ্গোলাখা অভয়ারণ্যের উচ্চতা প্রায় ১৪ হাজার ৪০০ ফুট। সেখানেও দেখা মিলেছে বাঘের।

তবে অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হলো সিকিম থেকে বাঘ চলে গেল ভুটানে। আর সেটাও প্রায় ১০০ কিমি রাস্তা পেরিয়ে। এর আগে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অন্তত তিনটি বাঘের গতিবিধি সম্পর্কে জানা গেছে ট্র্যাপ ক্যামেরায়। তবে এবার বোঝা গেল ১০০ কিমি হেঁটে ভারত থেকে ভুটানে যাচ্ছে বাঘ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com