বুধবার, ০৯:৪১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ইরানে ৬ মাত্রার ভূমিকম্পে ৫ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৩০ বার পঠিত

ইরানের দক্ষিণ অঞ্চলে শনিবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পাঁচজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) এ কথা জানায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, হরমোজান প্রদেশের পোর্টসিটি বন্দর আব্বাস থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে সায়েহ খোশ গ্রামে পাঁচজন নিহত হয়েছেন, গ্রাম ইসলামিক কাউন্সিলের একজন সদস্যের বরাত দিয়ে ইরনা জানায়, ধ্বংসস্তুপের নিচ থেকে তিনজনের লাশ বের করা হয়েছে।

৫.৭ মাত্রার কম্পনের মাত্র এক মিনিট পরেই ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত নভেম্বরে হরমোজান প্রদেশে ৬.৪ এবং ৬.৩ মাত্রার পরপর দুটি ভূমিকম্পে একজন নিহত হন।

ইরান বেশ কয়েকটি টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থিত এবং বিভিন্ন ফল্ট লাইন অতিক্রম করায় দেশটি ভূমিকম্প প্রবণ এলাকায় পরিণত হয়েছে।

ইরানে ১৯৯০ সালে সবচেয়ে মারাত্মক ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে ৪০ হাজার মানুষ মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com