বুধবার, ০৯:৪২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ফিনল্যান্ড ও সুইডেনকে হুঁশিয়ারি পুতিনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২১৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। দেশ দুটি জোটটিতে আমন্ত্রণ পাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটো যদি দেশ দুটিতে কোনো সেনা মোতায়েন করে তাহলে তার জবাব দেবে রাশিয়া।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে পুতিন বলেন, ‘ইউক্রেনের সাথে আমাদের যে সমস্যা তা ফিনল্যান্ড ও সুইডেনের সাথে নেই। তারা ন্যাটোতে যোগ দিতে চাইলে দিক।’

‘তবে তাদের অবশ্যই বুঝতে হবে যে, আগে কোনো হুমকি ছিল না, এখন যদি সেখানে সেনা ও অবকাঠামো বসানো হয়, তবে আমাদের তো তার প্রতিক্রিয়া জানাতেই হবে।’

সাবেক সোভিয়েতভুক্ত দেশ তুর্কমেনিস্তানে আঞ্চলিক নেতাদের সাথে আলাপের পর পুতিন বলেন, ন্যাটোতে যোগ দেয়ার পর হেলসিঙ্কি এবং স্টকহোমের সাথে মস্কোর সম্পর্ক খারাপ হওয়া এড়ানো যাবে না। আমাদের জন্য হুমকি তৈরি হলে তা হওয়া অনিবার্য।’

নিরাপত্তা বিষয়ে নিজেদের দাবিগুলোর ব্যাপারে সম্মত হওয়ার পর ফিনল্যান্ড এবং সুইডেনের জোটে যোগদানের ওপর থেকে আপত্তি তুলে নেয় ন্যাটো সদস্য দেশ তুরস্ক। এর পরই পুতিন তার প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন।

তুরস্কের আপত্তি তুলে নেয়ায় হেলসিঙ্কি ও স্টকহোম এখন ন্যাটোতে যোগদানের আবেদন নিয়ে সামনে আগাতে পারবে। এর ফলে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় গত কয়েক দশকের মধ্যে বড় পরিবর্তন হতে যাচ্ছে।

পুতিন বলেন, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য এখনো পূরণ হয়নি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলকে স্বাধীন করা এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতেই ওই অভিযান বলে জানান তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট জানান, রুশ বাহিনী ইউক্রেনে অগ্রগতি অর্জন করছে এবং পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। এ অভিযান কবে শেষ হবে তার কোনো দিনক্ষণ ঠিক করার কোনো প্রয়োজন নেই।

সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com