বৃহস্পতিবার, ০৮:২৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

জর্ডানে বিষাক্ত গ্যাসে ১৩ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৪৯ বার পঠিত

জর্ডানে একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ২৫০ জন।

স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী আকাবায় এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, ট্যাংকারে করে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিয়ে যাওয়ার সময় তা ক্রেন থেকে পড়ে জাহাজের ডেকে আছড়ে পড়ে লিকেজ হয়। এর পর গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জিবুতিতে রপ্তানি করা ২৫ টন ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাংক পরিবহণের সময় ক্রেন থেকে পড়ে লিকেজ হয়ে যায় এবং গ্যাস ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রীয় টেলিভিশনের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে— একটি স্টোরেজ ট্যাংক একটি ক্রেন থেকে জাহাজের ডেকে আছড়ে পড়ছে। এর পর হলুদ রঙের গ্যাস ছড়িয়ে পড়ে চারদিকে।

দুর্ঘটনার পর ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। অসুস্থ হয়ে পড়া অনেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন ১৯৯ জন।

স্থানীয় স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা জামাল ওবেদাত ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আবাসিক এলাকার লোকজনকে বাড়ির ভেতরে থাকার এবং ঘরের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com