বুধবার, ০৮:৫২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের

অবশেষে গ্রিন কার্ড পেলেন শাকিব খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৫১ বার পঠিত

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য অবশেষে গ্রিন কার্ড পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।  সম্প্রতি তিনি এই কার্ড পেয়েছেন বলে নিশ্চিত করেছে তার একাধিক ঘনিষ্ঠজন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, শাকিবের গ্রিন কার্ড নিশ্চিত হয়েছে। নিয়ম অনুযায়ী, শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। তার ছয় মাস পূর্ণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।

এর আগে আমেরিকায় বসবাসের জন্য গত বছরের নভেম্বরে দেশ ছেড়েছিলেন এই নায়ক।  এরপর থেকেই তিনি বাইডেনের দেশে রয়েছেন।  পরে সেখানের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন এই চিত্রনায়ক। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসেই নতুন সিনেমা ‘রাজকুমার’র নির্মাণের ঘোষণা দেন শাকিব।

জানা গেছে, আগামী জুলাইয়ের ৬ তারিখ আমেরিকা ছাড়বেন শাকিব। আগামী ৮ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।  তবে ‘রাজকুমার’ সিনেমার জন্য আবারও দ্রুততম সময়ে আমেরিকায় ফিরে যাবেন তিনি।  এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে একজন মার্কিন অভিনেত্রীকে।

এর আগে, গেল ২৮ মার্চ শাকিবের জন্মদিনে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশনে ‘রাজকুমার’র মহরত অনুষ্ঠিত হয়। শাকিবের এসকে ফিল্মসের সঙ্গে এর সহযোগী প্রযোজক হিসেবে আছেন আমেরিকা প্রবাসী জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। আগামী মাসের শেষ দিকে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com