শুক্রবার, ০৫:৩৫ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

পদ্মা সেতুর উৎসব ওয়েস্ট ইন্ডিজে, টাইগারদের উদযাপন

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৪৫ বার পঠিত

অবশেষে অপেক্ষার পাশা শেষ হলো। পদ্মা সেতু উদ্বোধনের মধ্যদিয়ে দেশের অপার সম্ভাবনার দুয়ার খুলে গেল।শনিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ভোর থেকেই মানুষের ঢল নেমেছে। দক্ষিণ বঙ্গের নানা প্রান্ত থেকে সেখানে জড়ো হচ্ছে মানুষ। এই সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছেন আয়োজকেরা।

পদ্মা সেতুর উদ্বোধনের দিন অবশ্য বাংলাদেশ ক্রিকেট দলের বেশিরভাগ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সফরে।সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে চলছে। আজ টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামার আগেই পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করতে অবশ্য ভোলেননি সাকিব-তামিমরা। এই উৎসবে কেক কেটে শামিল হল তারা।

এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয়, এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যা পূরণ হয়েছে প্রধানমন্ত্রীর জন্যই। আশা করছি, এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

এদিকে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের জন্য এটা বিশাল একটা অর্জন। একটা সময় আমার শিউর ছিলাম না যে, পদ্মা সেতু হবে কি হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, উনার চেষ্টা আর ডেডিকেশনের কারণে আমরা এটি পেয়েছি। যারা এই প্রজেক্টের সঙ্গে কাজ করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com