মঙ্গলবার, ০৭:৫০ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

বিয়ের অনুষ্ঠানের পায়েসে ‘ভুল করে’ মেশানো হলো কীটনাশক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানের খাবারে পায়েসে ‘ভুল করে’ কীটনাশক মিশিয়ে ফেলাতে ৪০ জন অসুস্থ হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামে এঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মঈন সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন, দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেলের বিয়ের অনুষ্ঠানে রান্নার জন্য করা বাজারের সাথে কীটনাশক থিওবিট রেখেছিল। বাবুর্চি চিনি ভেবে পায়েস রান্না করার সময় থিওবিট দিয়ে দেয়। দুপুরে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা আসলে খাবার পরিবেশন করা হয়। থিওবিট মিশ্রিত পায়েস খেয়ে ৪০ জনের অধিক অসুস্থ হয়ে যায়। অসুস্থদের স্বজনরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থদের মধ্যে লামিসা (০৯), পপি আক্তার (৩০) ও নুসরাত (০৩) কে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

গফরগাঁও থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ধারণা করা হচ্ছে ভুলে এঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com