বুধবার, ০৩:৫৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

কাকরাইলে বাসে আগুন দেন ‘পুলিশের ভেস্ট’ পরা ২ যুবক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত
করাজধানীর কাকরাইল এলাকায় বাসে আগুন দেওয়া দুই যুবক পুলিশের ভেস্ট পরিহিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।বাসটির চালক বলেছেন, আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে পুলিশের ভেস্ট পরে মোটরসাইকেলে আসা দুই যুবক ঢাকা-কুমিল্লা রুটের এশিয়ান পরিবহনের বাসটিতে আগুন দেন।বাসচালক মনির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ বাসটি রিকুইজিশন নিয়েছিল। আমি বিকেল ৫টার দিকে পুলিশ সদস্যদের নিয়ে কাকরাইল আসি। পুলিশ নেমে যাওয়ার পর দুজন এসে বাসে আগুন ধরিয়ে দেন।’

বাসটি যেখানে দাঁড় করানো ছিল তার সামনে ও পেছনে পুলিশের দুটি চেকপোস্ট ছিল। বাসের আগুন থেকে ওপরে থাকা বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা আশেপাশের ভবন থেকে অগ্নি নির্বাপক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন বলে জানা যায়।বাসের কর্মচারী কামরুল ইসলাম পলাশ ডেইলি স্টারকে বলেন, ‘বাসের ভেতরে তিনজন ছিলাম। দুই যুবক একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে এবং অকটেন ঢেলে বাসে আগুন ধরিয়ে দেয়।’
তিনি আরও বলেন, আমরা তাদেরকে থামানোর চেষ্টা করলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com