বুধবার, ০৪:০০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকায় সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া বিবৃতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত
ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট ফর দ্য ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স একটি বিবৃতি দিয়েছে।বিবৃতিতে বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমী হওয়ার আহ্বান জানাই। আমরা সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।
বিএনপি-জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ২৮ তারিখের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে চলমান সংঘর্ষ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম। রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানীর চিত্র ফুটে উঠেছে বিশ্বের নানা গণমাধ্যমে।আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের ডাক দিয়ে মহাসমাবেশ সমাপ্তি ঘোষণা করেছে দলটি।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
এর আগে দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় কাকরাইলে। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়। এই অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বক্তব্য স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com