বুধবার, ০৩:৫৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মী কারাগারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১১০ বার পঠিত

বিএনপির মহাসমাবেশের দিন ঢাকা মহানগর ও জেলা থেকে গ্রেফতার বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন ৬৪৬ জন। এছাড়া সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি ৫৫ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলার ছয়টি থানা এলাকা থেকে গ্রেফতার ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার (২৭ অক্টোবর) সিএমএম ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে, শুনানি ছাড়াই তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন এক আইনজীবী।

 

এ বিষয়ে ঢাকা জজ কোর্টের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেকের জামিন শুনানির অধিকার আছে। ওকালতনামায় সই হওয়ার আগেই দুপুর ২টার আগেই শুনানি ছাড়াই আসামিদের জেল-হাজতে পাঠানো হয়। যা আইন-বিচার ও মানবাধিকার পরিপন্থী।

ঢাকা আদালতের বিভিন্ন থানার সাধারণ নিবন্ধন শাখার পাওয়া তথ্যানুযায়ী কদমতলী ৯, শ্যামপুর ২১, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৮, হাজারীবাগ ৬, বিমানবন্দরে ১, দক্ষিণ খান ৭, কামরাঙ্গীরচর ৪, লালবাগ ৬, বনানী ৮, বাড্ডা ৬, ভাটারা ৮, শাহ আলী ১, দারুসসালাম ২৪, শাহজাহানপুর ২৬, মতিঝিল ৬, পল্টন ১৮৪, শাহবাগে ২, রমনায় ১, রামপুরা ১, সবুজবাগ ৮, কলাবাগান ৩, খিলক্ষেত ১, ওয়ারী ২১, গেন্ডারিয়া ১৫, আডাবর ৭, মোহাম্মদপুর ৭, হাতিরঝিল ৫৩, তেজগাঁও ১, তেজগাঁও শিল্পাঞ্চল ১, পল্লবী ২৩, কাফরুল ৭, মিরপুর ৬৬, শেরেবাংলা ১, মুগদা ৪, খিলগাও ১২, যাত্রাবাড়ী ৫৭, ডেমরা ২৭ জন কে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়া সন্দেহভাজন হিসেবে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৫৪ ধারায় আটক ১৭৮ জনকে এবং দক্ষিণ কেরানীগঞ্জ ৯, সাভারে ১, ধামরাই ২, আশুলিয়া ৫ জনকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com