বুধবার, ০৩:৫৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জনতার স্রোত ঢুকছে নয়াপল্টন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

বিএনপির মহাসমাবেশ আজ। এতে যোগ দিতে ভোর থেকেই ছুটে আসছে নেতাকর্মীরা। নয়াপল্টনে জনতার স্রোত লক্ষ্য করা যাচ্ছে। রাতেই লোকে লোকারণ্য ছিল নয়াপল্টন এলাকা।

আজ শনিবার দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় অফিস সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সময় যতই যাচ্ছে জনসমাগম বাড়ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও গতকাল রাত থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। সমাবেশ দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মালিবাগ, কাকরাইল, নাইটিংগেল, মৎসভবন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, শান্তিবাগ পুরো এলাকাই মনে হচ্ছে মহাসমাবেশ।

বিএনপির পক্ষ থেকে জানা হয়েছে, সারাদেশের নেতাকর্মীরা অংশ নেবে এ মহাসমাবেশ। গতকাল থেকেই ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা নয়াপল্টনে শোডাউন ও মিছিল করছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছে। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড দেখা যাচ্ছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com