বুধবার, ০৩:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

তুরস্ক, মধ্যপ্রাচ্য থেকে কূটনীতিকদের প্রত্যাহার করছে ইসরাইল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সকল কূটনীতিককে প্রত্যাহার করছে ইসরাইল। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করেছে ইসরাইল।

নিরাপত্তাগত কারণে তুরস্কে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত লিলিয়ানসহ ইসরাইলি সকল কূটনীতিক তুরস্ক ত্যাগ করেছেন। ইহলাস নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকেও কূটনীতিকদের প্রত্যহার করছে ইসরাইল।

একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি সাময়িক ব্যবস্থা। এটি স্বল্প মেয়াদে থাকবে।’

ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বিকেলে তুরস্ক থেকে সকল কূটনীতিককে সম্ভব যত দ্রুত সম্ভব ফিরে আসার নির্দেশ দেয়।

বুধবার ইস্তাম্বুলের কনস্যুলেট জানায়, ক্রমবর্ধমান ‘সন্ত্রাসী হুমকির’ মুখে তারা নিজেদের নিরাপত্তার জন্য চলে যাচ্ছে। কনস্যুলারের এক মুখপাত্র এএফপিকে জানান, সতর্ককতার মাত্রা সর্বোচ্চ চারে দাঁড়িয়েছে।

গত বছর ইসরাইল ও তুরস্ক তাদের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে।

 

 

এবার গাজার অর্থোডক্স চার্চে ইসরাইলি হামলা
এবার গাজার একটি অর্থোডক্স চার্চে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েকজন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থা জানায়, গাজার আল-জয়তুন এলাকার সেন্ট পরফিরাস চার্চে বৃহস্পতিবার হামলা চালানো হয়েছে।

ওয়াফা জানায়, বোমা হামলায় কাউন্সিল অব চার্চ স্টেওয়ার্ডসের ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এখানে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল। খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের সদস্যই ছিল তারা। তারা অব্যাহত ইসরাইলি বোমা হামলার মুখে সেখানে গিয়েছিল।

আল জাজিরা আরাবিকের একটি ভিডিও ক্লিকে দেখা যায়, বোমায় আহত দু্জন অ্যাম্বুলেন্সে করে গাজার একটি চিকিৎসা কেন্দ্রে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com