বুধবার, ১১:১৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা, প্রস্তুত মঞ্চ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০৬ বার পঠিত
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীতে আজ বুধবার বেলা ২টায় জনসমাবেশ শুরু করবে বিএনপি। নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সমাবেশকে ঘিরে সকাল থেকেই ভোর থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির হাজার হাজার নেতা-কর্মী। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। টানানো হয়েছে বিশাল আকারের ব্যানার। চারপাশে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন।সরজমিনে দেখা গেছে, সকাল থেকে মঞ্চ নির্মাণের কার্যক্রম শুরু হলে কার্যালয়ের দিকে আসা শুরু করেন নেতা-কর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হচ্ছেন। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগ করতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।

অপরদিকে বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে রয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com