বুধবার, ০৮:২৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আইজিপি ভবন অভিমুখে আইনজীবীদের পদযাত্রায় পুলিশের বাধা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার পঠিত

বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মী, পেশাজীবী এবং বিরোধী মতাদর্শের নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবি ও হয়রানীমূলক রাজনৈতিক মামলা দায়েরের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার থেকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কার্যালয় অভিমুখে আইনজীবীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মাজার গেটেই তাদের বাধা দেয়া হয়।

রোববার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে এ কর্মসূচি পালন করে সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্ট।

পুলিশের বাধার বিষয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, পূর্বপরিকল্পিত কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আমাদেরকে আইনি অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা পাঁচ সদস্যের প্রতিনিধি দল আইজিপি কার্যালয়ে যাচ্ছি। আইজিপির কাছে স্মারকলিপি জমা দেয়া হবে।

এর আগে আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে জড়ো হন। এ সময় আইনজীবী নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব বলেন, আমরা বিরোধী দলের গায়েবি মামলা এবং বিরোধীদলের নেতাকর্মী ও যেকোনো ধরনের বিরোধী মত দমনের জন্য পুলিশের কর্মকাণ্ডের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার থেকে মিছিল নিয়ে আইজিপির কাছে স্মারকলিপি জমা দিতে যাচ্ছি।

আইজিপির কাছে স্মারকলিপি জমা দিতে যান ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কনভেনর ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কো-কনভেনর সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ, সংগঠনটির প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামালসহ পাঁচজন আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com