বুধবার, ০১:১৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কেন আমরা রাতে বেশি দুশ্চিন্তা করি?

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

রাত হলেই আমরা চিন্তায় পড়ি। অনেক বিষয় নিয়ে উদ্বিগ্ন বোধ করি। এ সময় অত্যধিক উদ্বেগ এবং ভয়ের অনুভূতি মনের মধ্যে প্রবেশ পায়। প্রায় সবাই রাতের বেলা তাদের চিন্তাভাবনা পরিচালনা করতে কঠিন সময় কাটায়। অতিরিক্ত চিন্তা ভাবনা জীবনকে আরও খারাপ করে তোলে। কিন্তু ভেবে দেখেছেন কেন আমরা রাতেই বেশি দুশ্চিন্তা অনুভব করি? মনোবিজ্ঞানী অ্যাভি স্যান্ডার্স, এর পিছনের কয়েকটি কারণ শেয়ার করেছেন।

নীরবতা

রাতের বেলা সব কিছু নীরব হয়ে যায়। আমরা আমাদের চিন্তাভাবনা নিয়ে একা হয়ে যাই। তাই এ সময় আমাদের মাঝে থাকা উদ্বেগগুলো খুব সহজেই ওঠে আসে।

ক্লান্তি

ক্লান্তি নেতিবাচক চিন্তাকে বাড়িয়ে তুলতে পারে। সারাদিনের কর্ম ব্যস্ততার পর রাতের বেলা আমরা ক্লান্ত হয়ে পড়ি। এ সময় আমরা জীবনের নানা দিক নিয়ে চিন্তায় পড়ে যাই। সব কিছু নিয়ে ভাবা শুরু করি। যার ফলে রাতে বেশি দুশ্চিন্তা অনুভব করি।

হরমোনের পরিবর্তন

রাতে কর্টিসলের মাত্রা কম থাকে। উদ্বিগ্ন চিন্তাভাবনাকে বাড়িয়ে তুলে। আমাদের ভয় আরও বেড়ে যায়। আমরা উদ্বেগ বোধ করি।

নিয়ন্ত্রণের অভাব

দিনের বেলা ব্যস্ত থাকায়, আমরা আমদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু রাতের বেলায় এর বিপরীত। আমরা অনুভব করতে পারি যে, পরিবেশের ওপর আমাদের নিয়ন্ত্রণের অভাব রয়েছে। আর এটিই আমাদের আরও উদ্বিগ্ন করে তোলে।

সূত্র- হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com