শনিবার, ১০:২৯ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নাইজেরিয়ায় বাস দুর্ঘটনায় ২১ ক্রীড়াবিদ নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নাইজেরিয়ার কানো রাজ্যের অন্তত ২১ জন অ্যাথলেট নিহত হয়েছেন। শনিবার ওগুন রাজ্যে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসব শেষে ফেরার পথে কুরা স্থানীয় সরকার এলাকার একটি সেতু থেকে বাসটি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

কানো রাজ্যের ক্রীড়া কমিশনের চেয়ারম্যান উমার ফাগগি জানান, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই অ্যাথলেট ও ক্রীড়া কর্মকর্তারা। তিনি বলেন, ‘ক্রীড়াবিদরা আমাদের ক্রীড়া কমিশনের বাসে ভ্রমণ করছিলেন। ফেরার পথে বাসটি সেতু থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই বহু প্রাণহানি ঘটে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে চালক সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যানবাহনটি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবেক নাইজেরিয়ান ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবাকার এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) বলেন, ‘আমি গভীরভাবে শোকাহত। এই অ্যাথলেটরা আমাদের জাতির গর্ব—তারা প্রতিভাবান, উৎসর্গীকৃত এবং সম্ভাবনাময় ছিলেন।’

জাতীয় ক্রীড়া উৎসব নাইজেরিয়ার একটি অন্যতম বড় ক্রীড়া আসর, যেখানে দেশব্যাপী বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশ নেন। অ্যাথলেটিক্স, ফুটবল, বাস্কেটবল, ভলিবলসহ নানা খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে উৎসবটি ক্রীড়া উন্নয়ন ও জাতীয় ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই দুর্ঘটনা নাইজেরিয়ার ক্রীড়া অঙ্গনে এক গভীর শোকের ছায়া ফেলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি ও চালকের ক্লান্তিকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনা প্রতি বছরই ঘটে থাকে। অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়মের প্রতি অবহেলার কারণে ঘটে থাকে। ২০২৪ সালে দেশটিতে মোট ৯,৫৭০টি সড়ক দুর্ঘটনায় ৫,৪২১ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com