সোমবার, ০৯:৩৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সাতক্ষীরায় দু’গ্রুপের সংঘর্ষ, দুই বিএনপি নেতাকে শোকজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০০ বার পঠিত

সাতক্ষীরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। শুক্রবার (২৭ জুন) রাতে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এই নোটিশ জারি করা হয়।

অভিযুক্ত বিএনপি নেতারা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমেদ এবং শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য শহিদুজ্জামান শাহীন।

গত ২৬ জুন দেবহাটা ও ২৭ জুন শ্যামনগর উপজেলায় তৃণমূল কমিটি গঠন ও যাচাই-বাছাই কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষকে মারধরের ঘটনাও ঘটে।

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২৬ জুন দেবহাটা উপজেলা বিএনপির সার্চ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম চলাকালীন জেলা বিএনপি সহ-টিম প্রধানের উপস্থিতিতে মিথ্যা অভিযোগ উত্থাপন করেন এবং দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেন।

এদিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন সার্চ কমিটির সদস্য শহিদুজ্জামান শাহীনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৭ জুন রমজাননগর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ফরম যাচাই-বাছাইয়ের সময় চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করেন।

এই দুটি ঘটনায় জেলা বিএনপি কঠোর অবস্থান নিয়ে পৃথকভাবে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

নোটিশে অভিযুক্ত দুই বিএনপি নেতাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে সাতক্ষীরা জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে কেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে না, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে চিঠিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com