বৃহস্পতিবার, ১২:৩৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রাজপথেই অবস্থান করার ঘোষনা রংপুরে বিএনপি নেতাদের

জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৭৮ বার পঠিত

পুলিশের বেধে দেয়া রুটেই রংপুরে উচ্চ আদালতের নির্দেশনা অধিনস্থ আদালত ও সরকারের অবজ্ঞার প্রতিবাদসহ ১০ দফা দাবিতে পদযাত্রা, মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা ঘোষণা দিয়েছেন, সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

বুধবার (২৪ মে) বিকেল ৫টায় নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে পদযাত্রাটি বের হয়ে শাপলা চত্বর থেকে জীবন বীমার মোড় হয়ে আবারো দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা সরকার অপসরাণের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। তারা মুক্তির দাবি করেন বেগম খালেদা জিয়ার।

দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, যুগ্ম-আহ্বায়ক সুলতানুল আলম বুলবুল, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এখন দফা এক, বর্তমান সরকারের পদত্যাগ।

এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে না যাওয়ার ঘোষণা দেন নেতারা। পুলিশ কর্তৃক পদযাত্রার রুট ঠিক করে দেয়ার সমালোচনা করে পুলিশকে এ অবস্থান থেকে সরে যাওয়ার দাবিও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com