সোমবার, ০১:৩৭ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন, দগ্ধ শতাধিক

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৪০ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন শতাধিক মানুষ।

শনিবার (৪ মে) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে প্রায় ৭০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার (৪ জুন) রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট এবং পরবর্তীতে আরও ৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে ডিপোতে বিস্ফোরণের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের আরও ইউনিট বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে হতাহতের শঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, বিস্ফোরণের ঘটনা অগ্নিদগ্ধের সংখ্যা অর্ধশত পেরিয়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে একের পর এক দগ্ধ রোগী আনা হচ্ছে। এই অবস্থায় চিকিৎসক সঙ্কট সৃষ্টি হয়েছে। অন্যান্য সরকারি হাসপাতালের চিকিৎসকদের মানবিক কারণে হাসপাতালে গিয়ে চিকিৎসা দিতে আহ্বান জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com