বৃহস্পতিবার, ০১:১২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

শিল্পী সমিতিতে সুচরিতা রুবেল বাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে শক্তিমান অভিনেত্রী সুচরিতা ও অভিনেতা রুবেলকে বাদ দেয়া হয়েছে। এ ছাড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ থাকবে কি না তা নিয়ে আজ রোববার সিদ্ধান্ত হবে। ২০২১-২০২৩ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে সুচরিতা কার্যনির্বাহী সদস্য হিসেবে এবং রুবেল সহসভাপতি পদে নির্বাচিত হন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শিল্পী সমিতি। সেখানেই এ বিষয় বিস্তারিত জানানো হবে।

ইলিয়াস কাঞ্চন স্বাক্ষরিত শিল্পী সমিতির এক চিঠিতে বলা হয়, কার্যনির্বাহী কমিটির পরপর তিন মিটিংয়ে অংশগ্রহণ করেননি এবং সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি সুচরিতা ও রুবেলকে। তাই তাদের কার্যনির্বাহী কমিটি থেকে বাদ দেয়া হচ্ছে।

অন্য দিকে সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের সই করা চিঠিতে জানানো হয়, জায়েদ খান বিভিন্ন ইউটিউব চ্যানেল ও গণমাধ্যমে সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। যাতে সমিতির ভাবমর্যাদা ক্ষুণœ হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতি জায়েদ খানের সদস্য পদ স্থগিত করতে যাচ্ছে। আজ রোববার সমিতির নবম কার্যনিবাহী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এ নিয়ে জায়েদ খানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনের বিষয়টি এখনো কোর্টে চলমান, সেখানে আমার সদস্যপদ বাতিল করে কিভাবে! আমি ভারতে ছিলাম তখন আমাকে কারণ দর্শানোর চিঠি দেয় যাতে আমি উত্তর না দিতে পারি। যেখানে আমি নির্বাচিত, আমি আমার দায়িত্ব পালন করতে পারছি না। এখন অন্যায়ভাবে আমার সদস্যপদ স্থগিত করতে চাচ্ছে।

জায়েদ আরো বলেন, কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, ৭ এর ক ধারা মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ধারাটি এমন যে সংগঠনের উদ্দেশ্য পরিপন্থী ও বিরোধী কার্যক্রম করলে সদস্যপদ স্থগিত করা হবে। কিন্তু এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত। সমিতির সাধারণ সম্পাদক পদটি নিয়ে মামলা এখনো বিচারাধীন। সেই বিচারাধীন পদ নিয়ে নিজেকে কিভাবে সাধারণ সম্পাদক দাবি করে তিনি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেন!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com