শনিবার, ০২:১৯ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

তেজগাঁওয়ে বস্তিতে পুড়েছে অর্ধশতাধিক ঘর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৮২ বার পঠিত
রাজধানীর তেজগাঁওয়ে রুলিং মিল এলাকার একটি বস্তিতে লাগা আগুন সোমবার রাত ১০টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে আনুমানিক ৩৫-৫০টি ঘর এবং বেশ কিছু গ্রিলের ওয়ার্কশপ পুড়ে গেছে।

এর আগে সোমবার রাতে তেজগাঁওয়ের বাবলির পাশের রুলিং মিল এলাকার ওই বস্তিতে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, সোমবার রাত ৭টা ৫০ মিনিটে তেজগাঁওয়ের রোলিং মিলের বটতলার পেছনের অংশে (পূর্ব পাশ) টিনশেড পাটাতন ঘরের এক পাশ থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এর ১০-২০ মিনিট পরে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরবর্তী সময়ে সর্বমোট ১১টি ইউনিট একযোগে কাজ করে। বিমানবাহিনী ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ওই বস্তিতে দোতলা, তিনতলা প্রায় ৩০০টি টিনশেড ঘর এবং কিছু গ্রিলের ওয়ার্কশপ ছিল। গার্মেন্টসকর্মী এবং স্বল্প আয়ের লোকজন সেখানে ভাড়া থাকেন।

 

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ইতোমধ্যেই ফায়ার সার্ভিস ও এয়ার ফোর্সের বিশেষজ্ঞ দল কারণ জানতে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি বা মামলা হয়নি বলেও জানান মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com