সোমবার, ০৬:২০ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

নাটোরে প্রথমবারের মতো ব্ল্যাক রাইসের চাষ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৩৫৮ বার পঠিত

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহায়তায় স্থানীয় কৃষি উদ্যোক্তা প্রতিষ্ঠান অর্গানিক পল্লী এগ্রো ফার্মস অ্যান্ড নার্সারি গাজিপুর বিলে ব্ল্যাক রাইস চাষ করে সফলতা পেয়েছে।

সদর উপজেলা কৃষি বিভাগ বলছে, অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভিনয়ের্ড বা এনথোসায়ানিন খুব বেশি পরিমাণে থাকায় এই চালের রঙ কালো হয়। এই উপাদান ক্যানসার, হৃদরোগ, স্নায়ুরোগ এবং ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিহত করতে সহায়তা করে। কালো চাল ক্যানসার প্রতিরোধে অনন্য। কালো চালের উপাদানের কারণে উচ্চ রক্তচাপ কম হয়। ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এই চালে আয়রণ বেশি, কিন্তু শর্করা কম। আর এই চালের ভাত অনেক বেশি পুষ্টি ও স্বাস্থ্যকর।

এই চালে শর্করার পরিমাণ সাদা চালের চেয়ে কম। অন্যদিকে আঁশ ও ভিটামিন ‘বি’ এর পরিমাণ বেশি। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। কালো চালের ভাত হজম হয় ধীরে। ফলে অনেক সময় ধরে ক্ষুধা লাগে না। সেই সঙ্গে শরীরকে দেয় অফুরন্ত শক্তি।

নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদুল ইসলাম বলেন, কালো চাল ডায়াবেটিস, স্নায়ুরোগ ও বার্ধক্য প্রতিরোধক। এতে ভিটামিন, ফাইবার ও মিনারেল রয়েছে। এই চাল কিছু কোম্পানি প্যাকেটজাতের মাধ্যমে হাজার টাকা কেজিতে বিক্রি করলেও স্থানীয়ভাবে কেজি প্রতি ৫০০ টাকায় বিক্রি হতে পারে। তবে এ চালের উৎপাদন নাটোরের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেওয়া গেলে তা দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com