শনিবার, ০৫:২৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

সাড়ে ৯৪ বিলিয়ন ডলার ছাড়াল বিদেশী ঋণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিদেশী ঋণ সাড়ে ৯৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে, জুন ২০২২ শেষে মোট বিদেশী দায়দেনা পূর্ববর্তী ৯ মাসের তুলনায় সাড়ে ১১ শতাংশ বেড়ে ৯৪.৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এ সময়ে সরকারি ও বেসরকারি উভয় খাতের বিদেশী ঋণ বৃদ্ধি পেয়েছে। বিদেশী ঋণ বেড়েছে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, জুন ’২২ শেষে সরকারি খাতের ঋণ সেপ্টেম্বর ’২১-এর ৬৫.০৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৬৮.৫৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে সরকারি খাতের ঋণ রয়েছে ৫৬.৫৪ বিলিয়ন ডলার, যা ৮ মাস আগে ছিল ৫৪.০৩ বিলিয়ন ডলার। অন্য দিকে স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠানের বিদেশী ঋণ বিবেচ্য ৯ মাসে ১১ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদি বিদেশী ঋণ রয়েছে ২.৮৯ বিলিয়ন ডলার আর দীর্ঘমেয়াদি ঋণ রয়েছে ৯.১১ বিলিয়ন ডলার।

বেসরকারি খাতের বিদেশী ঋণ এ সময়ে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর ’২১ এ বিদেশী বেসরকারি দায় যেখানে ১৯.৬৮ বিলিয়ন ডলার ছিল তা জুন ’২২ এ এসে দাঁড়িয়েছে ২৫.৯৫ বিলিয়ন ডলারে। এর মধ্যে বড় অংশই হলো স্বল্পমেয়াদি ঋণ। সেপ্টেম্বর ’২১ এর ১২.৫২ বিলিয়ন ডলার থেকে ৯ মাসে স্বল্পমেয়াদি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৭৫ বিলিয়ন ডলারে। এর মধ্যে বায়ার্স ক্রেডিট রয়েছে ৯.৭৭ বিলিয়ন ডলার। দীর্ঘমেয়াদি বেসরকারি ঋণ বিবেচ্য ৯ মাসে ৯.১৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮.১৯ বিলিয়ন ডলারে।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশী ঋণ লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। ৯ মাস আগের ৮৪.৭৪ বিলিয়ন ডলারের বিদেশী ঋণ পরের তিন মাস শেষে দাঁড়ায় ৯০.৭৯ বিলিয়ন ডলারে। এরপরের ৩ মাসে আরো বেড়ে দাঁড়ায় ৯৩.২৩ বিলিয়ন ডলারে। আর সবশেষে বিদেশী ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৯৪.৫০ বিলিয়ন ডলার।

গত কয়েক মাসে টাকার বিপরীতে ডলারের দাম ১০ শতাংশ বেশি বৃদ্ধি পাওয়ার কারণে টাকার অঙ্কে বিদেশী দায়ে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বেসরকারি বিদেশী ঋণের ক্ষেত্রে। বেসরকারি বিদেশী ঋণের বড় অংশই স্বল্পমেয়াদি। ৪-৫ শতাংশ সুদে এ ঋণ বিদেশী ব্যাংক থেকে নেয়া হলেও বিনিময় হারে ডলারের বাজার দর ২০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় সুদের কার্যকর হার ২৫ শতাংশ অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যাচ্ছে, যা অনেক ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের জন্য দুর্বহ হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com