বৃহস্পতিবার, ১২:৩৬ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

জাতীয় পার্টি আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বনানীতে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রভাবশালী কয়েকজন বাদে এই দেশে হিন্দুরা ভালো নেই দাবী করে জি এম কাদের বলেন, যারা সরকারের নেতৃত্বের সাথে আছে তারা ভালো থাকলেও সব হিন্দু এখানে ভালো নেই। চুরি ডাকাতি দুর্নীতির মত সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়েছে।

জি এম কাদের বলেন, বাংলাদেশ এখন ঋণ নির্ভর, মেগা প্রজেক্টের নামে হাজার হাজর কোটি টাকা দুর্নীতি হচ্ছে। যে দাম কাজ করার কথা তার চেয়ে বেশি খরচ করা হচ্ছে। কোন জবাবদিহিতা নেই। দু-এক বছরের মধ্যে দেশ দেউলিয়া হবার সম্ভাবনা আছে।

একটা সঠিক নির্বাচন দেশকে বাঁচাতে পারে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকারকে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ নির্বাচন দেয়ার জন্য। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের জোটে নেই, তাদের সাথে নির্বাচনী জোটে ছিলো এখন আর নেই।

ইভিএমকে শান্তিপূর্ণ কারচুপির যন্ত্র উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ইভিএমে নির্বাচন সরকারের খারাপ মোটিভকে প্রমাণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com