রবিবার, ০২:৪৮ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত
বরিশালের গৌরনদীতে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মো. সাইদুল হক সরদারকে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার সাইদুল হক সরদার গৌরনদী থানার উত্তর গেরাকুল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আঃ রহমান সরদারের ছেলে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২১ জুলাই গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। মামলার এফআইআর নম্বর-৯ এবং জিআর-৯৮/০৯। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর (সংশোধনী ২০০৩) ৭/৯(১) ধারায় দায়ের করা মামলায় আদালত সাইদুল হক সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে গৌরনদী ছেড়ে গাজীপুর মহানগরীর বাসন এলাকায় অবস্থান নেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গাজীপুরের বাসন এলাকায় তার অবস্থানের তথ্য পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সাইদুল হক সরদারকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com