শুক্রবার, ০২:১৫ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বেওয়ারিশ কুকুরের উৎপাত, চরম দুর্ভোগে গৌরনদী পৌরবাসী

এ,এস,মামুন গৌরনদী
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত
বরিশালের গৌরনদী পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পৌর এলাকার ঐতিহ্যবাহী টরকী বন্দর, গৌরনদী পৌরসভার সামনের সড়ক থেকে শুরু করে প্রয়াত উপজেলা চেয়ারম্যান শাহে আলম খানের বাড়ির সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে এসব কুকুর।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিন-রাত বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে সৃষ্টি হচ্ছে বাড়তি ভোগান্তি।
স্থানীয়রা জানান, সড়কে চলাচলের সময় হঠাৎ করে কুকুরের দল তেড়ে আসায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কখনো কখনো কুকুরের দল একে অপরকে ধাওয়া করতে গিয়ে পথচারীদের জন্যও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।
দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উৎপাত থাকলেও বিষয়টি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌর এলাকার বাসিন্দারা। তাদের প্রশ্ন—এ সমস্যাটি দেখার যেন কেউ নেই। স্থানীয়দের দাবি, জননিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com