শনিবার, ০৬:৩৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত
“সকাল বেলার আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা”- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রবাদতুল্য বিখ্যাত গানের লাইনটি মনে পড়ছে বেশ। গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাক্ষাৎকার নিয়েছিলাম।
আজ তাকে সেই পথ থেকে সরিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সরকারের জোট সঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
ক্ষমতা আসলেই “কচু পাতার পানি”। পদ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়ার একবার তার মনের অবস্থাটা অনুধাবন করুন! মন্ত্রীর পদমর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার পরও কি তার মন আজকে ভালো থাকবে! মনে হয় না।
রাজনীতি করার কষ্টটা এখানেই। অভিমানে বেফাঁস কিছু করে বসলেই বিপদ! কষ্টতে হৃদয় ক্ষরণ হলেও মুখে হাসি বজায় রাখতে হয়। এই অভিনয় কতটা কষ্টের সেই কেবল জানেন। এখানে সবাই পদধারী ক্ষমতাবানদের পেছনেই দৌড়ায়। যেমন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদে পদে দৌড়াতো রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতার। কাল থেকে কি তিনি আগের মত সেই কভারেজ পাবেন?
না। পাবেন না। এই উপেক্ষাও কম যন্ত্রনার নয়!
পদ আছে কিন্তু ক্ষমতা নেই – দেখবেন আশেপাশের “দুধের মাছিদের” আনাগোনাও অবিশ্বাস্য রকমের কমে গেছে। বরং তারাই এখন বেশি বেশি করে কারণ খুঁজবেন,কেন ছয় মাসের মাথায় সরিয়ে দেয়া হলো জহির উদ্দিন স্বপনকে?
কেন?
মো: জাহিদুর রহমান
বিশেষ প্রতিবেদক, ‍এনটিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com