রবিবার, ১০:৪৫ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

সিরাজগঞ্জে থানায় হামলা, ১১ পুলিশ নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা হামলায় অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

কারা এই হামলা চালিয়েছে, পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছি, কিন্তু এখনো পারছি না।”

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, বেশ কয়েক হাজার মানুষ দুপুরের দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে।

এ নিয়ে রোববার সারা দেশে সহিংসতায় অন্তত ৪১ জনের মৃত্যুর নিশ্চিত খবর পেয়েছে বিবিসি বাংলা।

রোববার দুপুরে কুমিল্লায় আরেক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার তথ্য পাওয়া গেছে।

সিলেটের গোলাপগঞ্জে সংঘর্ষে নিহত ২, আহত অনেকে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদর্শন সেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের একজনের নাম তাজউদ্দিন, তার বয়স ৪৩ বছর এবং অপরজন ১৮ বছর বয়সী সানি আহমেদ বলে জানা গিয়েছে।

তবে তাদের মৃত্যুর কারণের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

রোববার বেলা আড়াইটার দিকে ঢাকা দক্ষিণ রোডের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষ বেধে যায়।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com