রবিবার, ০৯:৩৬ পূর্বাহ্ন, ২১ জুন ২০২৬, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ৩ বছরের শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, বৃদ্ধ পলাতক হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু শুধু খেলাধুলা নয়, সবকিছুতে পারদর্শী হতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী পিআইবিতে পলিটিক্যাল রিপোর্টারদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম ফেনীতে ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

সাকিবকে ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কয়েকদিন ধরেই চলছিল।

তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। তবে বাদ পড়েছেন লিটন দাস। এ ছাড়া টেস্টের পর প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন থাকলেও এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
সাকিব যে আফগান সিরিজের দলে থাকবেন না সেই ইঙ্গিত আগেই মিলেছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায়। তিনি বলেছিলেন, ‘সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি তার সঙ্গে ২-১ বার কথা বলেছি। প্র্যাকটিসেও খুব একটা নাই সে।

আমার মনে হয় ওর একটু সময় দরকার। আবার দলে যোগ দেওয়ার আগে। এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।
 

আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে দুটি টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে।

বাংলাদেশ দল : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com