মঙ্গলবার, ০৫:১৯ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

শেষ ওভারে আফগানিস্তানকে হারিয়ে সিরিজ শুরু আয়ারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৪২ বার পঠিত

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিলো আয়ারল্যান্ডের। ওই ওভারের প্রথম পাঁচ বল থেকে তিনটি চারের সহায়তায় প্রয়োজনীয় রান তুলে আফগানিস্তানকে সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটে হারালো আয়ারল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো আইরিশরা।

সাম্প্রতিকালে তিনটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টিতে হার সঙ্গী ছিলো আয়ারল্যান্ডের। হারের বৃত্ত থেকে বের হতে বেলফাস্টে নিজেদের মাঠে মঙ্গলবার টস হেরে প্রথমে বোলিংয়ে নামে আয়ারল্যান্ড। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিলো আফগানিস্তানের। ১৪ ওভার শেষে ২ উইকেট ১১৩ রান ছিলো তাদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানের লড়াকু স্কোর পায় আফগানিস্তান।

দলের পক্ষে উসমান ঘানি ৪২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে অপরাজিত ২৯ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। আয়ারল্যান্ডের পেসার ব্যারি ম্যাককার্থি ৩৪ রানে ৩ উইকেট নেন।

১৬৯ রানের টার্গেটে ভালো শুরু করেছিলো আয়ারল্যান্ডও। ৪৫ বলে ৬১ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার পল স্টার্লিং ও এন্ডি বলব্রিনি। স্টার্লিং ৩১ রানে থামলেও তিন নম্বরে নামা লরকান টাকারকে নিয়ে দলকে জয়ের পথে রেখেছেন অধিনায়ক বলব্রিনি। দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৬২ রান তুলেন তারা। দলীয় ১৪৬ রানের মধ্যে ফিরে যান বলব্রিনি-টাকার। বলব্রিনি ৫১ ও টাকার ৫০ রান করেন। এরপর শেষ ওভারে ১৩ রানের লক্ষ্যে টেক্টর ১টি চারে ৭ ও ডকরেল ২টি চারে ৮ রান তুলে আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেন। টেক্টর ১৫ বলে ২৫ ও ডকরেল ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

ম্যাচ সেরা হন বলব্রিনি। আগামী ১১ আগস্ট সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও মুখোমুখি হবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com