বুধবার, ০২:৫৯ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ম্যাজিস্ট্রেটের পকেট মারায় ১ বছরের জেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২১১ বার পঠিত

ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক ম্যাজিস্ট্রেটের ১৪ হাজার টাকা পকেট মেরে নিয়ে যাওয়ার মামলায় পকেটমারের ১ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। রায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামির নাম মো. রাসেল। তিনি ঢাকা জেলার দোহার থানার নারিশা গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়,  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৩৫ নম্বর কোর্টের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ ২০২২ সালের ১৬ এপ্রিল বিকেলে ৫টা ২০ মিনিটের দিকে এফিফ্যান্ট রোডের স্টার কাবাব হোটেলের ভেতরে ইফতারসামগ্রী কেনার জন্য আসেন। এ সময় তিনি টাকা দেওয়ার জন্য ওয়ালেট খুললে দেখতে পান ওয়ালেটে থাকা ১৪ হাজার টাকা নাই।

ওই ঘটনায় একই আদালতের অফিস সহায়ক মো. জুয়েল পর দিন নিউ মার্কেট থানায় মামলা করেন। মামলার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিকে গ্রেপ্তার হয়। আসামি গ্রেপ্তার হওয়ার পর তিনি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবনিন্দ দেন।

মামলাটি তদন্তের পর নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম একই বছর ২০ মে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে গত ৭ জুন আদালত আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। এরপর আদালত ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আত্মপক্ষ ও যুক্তিতর্ক শুনানির পর রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com