বুধবার, ১২:৩৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
লাইনচ্যুত বগি উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী, চার দশক ধরে বাংলাদেশ একটি আস্থা ও নির্ভরতার নাম হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা? সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা

ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালের পথে অপ্রতিরোধ্য ব্রাজিল

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২১২ বার পঠিত

কোপা আমেরিকায় আর্জেন্টিনা, উরুগুয়ের পর ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালের পথ প্রশস্ত করলো অপ্রতিরোধ্য ব্রাজিল। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে ৪-০ গোলে জয়লাভ করে নারী দলটি।

খেলা শুরুর ২২ মিনিটের মাথায় বিয়াত্রিজ জেনেরাতোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সেলেসাওদের। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে তারা।

৫১ মিনিটে গোলটি করেন অ্যারি বোর্জেস। আগের দুই ম্যাচে দুই গোল করা দেবিনহা এরপর সাত মিনিটের ব্যবধানে করেন দুই গোল। ৫৮ মিনিটে ব্যক্তিগত প্রথম গোল আর দলীয় তৃতীয় গোলটি করেন। এরপর ৬৫ মিনিটে তার পা থেকেই আসে ব্রাজিলের চতুর্থ গোলটি। ফলে ৪-০ ব্যবধানে জিতেই ম্যাচ শেষ করে ব্রাজিল।

এই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। আর পয়েন্ট তালিকার এক ধাপ উপরে চলে এসেছে আর্জেন্টিনা। এই বিশাল হারের ফলে দুইয়ে থাকা ভেনেজুয়েলা নেমে গেছে তালিকার তিনে। আর তিনে থাকা আর্জেন্টিনা উঠে এসেছে দুইয়ে। ফলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা আরো বাড়ল ইয়ামিলা রদ্রিগেজদের।

নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে ৪-০ গোলে এবং উরুগুয়েকে ৩-০’তে হারায় ব্রাজিল।

প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল ভেনেজুয়েলারও। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com